Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়

BN DESK
02 September 2026, 10:34 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ৩৫ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ।

আজ রবিবার (২৪ মে) ভোরে স্থানীয় জেলে খলিল হালদারের জালে ধরা পড়ে মাছটি। 

খলিল হালদার ইঞ্জিন চালিত ট্রলারে করে ভোর রাতে পদ্মার কলাবাগান এলাকায় জাল ফেলেন। জাল তুলতেই দেখেন বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে মাছটি উঠিয়ে দৌলতদিয়ার আড়তে নিয়ে যান বিক্রির জন্য।

মাছটি নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকায় বিক্রি হয়। মাছটি বিক্রির উদ্দেশ্যে কিনে নেন এক ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ীরা বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় মাছ খুব একটা পাওয়া যায় না।

জেলে খলিল হালদার বলেন, রাতে কয়েকবার জাল ফেলেও মাছের দেখা পাইনি। ভোর রাতের দিকে শেষবার জাল ফেললে এই মাছটি জালে ধরা পড়ে। মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত। মাছটি বিক্রি করে আমি এবারের ঈদটা ভালোভাবেই কাটাতে পারব।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এই মাছ ধরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার