Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

BN DESK
03 September 2026, 01:22 AM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সেতু কতৃপক্ষ জানায়, বৃষ্টির কারণে বাসটির চাকা স্লিপ করে। এছাড়া গতি ছিল অতিরিক্ত।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে সেতুর মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে ওঠার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন–গুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩),চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী ফাতেমা,শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

দুর্ঘটনার কারণ ও বাসটির প্রকৃত গতিবেগসহ বিস্তারিত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, দুর্ঘটনার পর সেতু কতৃপক্ষের নিরাপত্তা টহলগাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছায়। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। এছাড়া বৃষ্টির কারণে সেটি স্লিপ করে। তিনি বলন, এসময় সেতুর রেলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো সংস্কারে কাজ চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

B
BN DESK | 31 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার