Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করল স্ত্রী 

BN DESK
02 September 2026, 12:21 PM পড়তে ১ মিনিট
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করল স্ত্রী 

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের সখিপুরে প্রেম থেকে ফেরাতে না পেরে স্বামী জুয়েল রানাকে (৩৮) হত্যা করেছে স্ত্রী তানিয়া আক্তার। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামে মজনু সিকদারের ছেলে। এ ঘটনায় জুয়েলের বাবা বাদি হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে জুয়েল ও তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার জীবন। তাদের তিন সন্তানও রয়েছে। বেশ কিছুদিন ধরে জুয়েলের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার স্বামী এবং ওই নারীকে বুঝিয়েছেন। কিন্তু এতেও কোনও কাজ হয়নি। বিষয়টি নিয়ে তানিয়াকে তার স্বামী মাঝে মধ্যেই মারধর করতো। এক পর্যায়ে শুক্রবার রাতে কাঠের টুকরো দিয়ে আঘাত করে জুয়েলকে খুন করে তার স্ত্রী তানিয়া। এ ঘটনার পর পুলিশ তানিয়াকে আটক করে। 
সখিপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছে তানিয়া। এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এলাকা: টাঙ্গাইল সখিপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করল স্ত্রী 

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার