Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরকীয়া নিয়ে খোঁচা, স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী!

BN DESK
10 October 2025, 10:41 AM পড়তে ১ মিনিট
পরকীয়া নিয়ে খোঁচা, স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক : পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী। সোমবার (১৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দাম্পত্য কলহের সময় রক্তারক্তি কাণ্ড ঘটেছে। ভারতের নদিয়ার শান্তিপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্ত্রী।

পুলিশ জানিয়েছে, শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারীর নাম ছবি দেবনাথ। তার অভিযোগ, স্বামী টিঙ্কু দেবনাথ তার কান টেনে ছিঁড়ে নিয়েছেন। এ নিয়ে সোমবার শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয়রা জানান, ছবি ও টিঙ্কু কয়েক বছর ধরে সংসার করছেন। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। এরপর তাদের মধ্যে বিরোধ শুরু হয়। ছবির দাবি, প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। এ নিয়ে প্রতিবাদ করায় রোববার রাতে তাকে মারধর করেন স্বামী। বাগ্বিতণ্ডার সময় স্বামী তার কান টেনে ছিঁড়ে দেন। প্রতিবেদনে বলা হয়েছে, ছবির চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার থানায় যান ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে শাস্তির দাবি করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত স্বামী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পরকীয়া নিয়ে খোঁচা, স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী!

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার