Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরপারে অভিনেত্রী অর্ষার মা 

BN DESK
03 September 2026, 09:15 PM পড়তে ১ মিনিট
পরপারে অভিনেত্রী অর্ষার মা 

বিনোদন ডেস্ক : মারা গেছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক। শুক্রবার (২০ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন অর্ষার মা। অসুস্থ মায়ের সেবায় দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে খানিকটা দূরে ছিলেন অর্ষা। যতটা সময় পারতেন, মায়ের পাশেই থাকতেন।

তবে মায়ের মৃত্যুতে শোকের পাশাপাশি হাসপাতাল সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী, অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন-ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর। হলে হাসপাতালে যাবেন না।’ তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের বলি-ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, যদি সততার দম থাকে, তাহলে হাসপাতালে ঘুরে দেখুন। কী দুরাবস্থা! কী অবস্থা হাসপাতালগুলোর! সেবা বলে কিছু নেই—সবই টাকার খেলা। চিকিৎসা ব্যবসা না সু-চিকিৎসা সেবা?

অর্ষা অভিনয় জগতে পা রেখেছিলেন একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এরপর এক যুগেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তিনি নিজের অভিনয়ের ছাপ রেখে যাচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পরপারে অভিনেত্রী অর্ষার মা 

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার