Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

BN DESK
04 August 2026, 07:54 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ১৪ থেকে ১৬তম গ্রেডের ৪টি পদে ৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ৩ আগস্ট সকাল ১০টায়, চলবে ২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

এক নজরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী অথবা অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: ময়মনসিংহ
  • বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চাকরি বিজ্ঞপ্তি

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

B
BN DESK | 04 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার