Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পররাষ্ট্র উপদেষ্টা-সচিবের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

BN DESK
03 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
পররাষ্ট্র উপদেষ্টা-সচিবের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের  রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

আজ সোমবার ( ১৪ জুলাই)  পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে পৃথক সৌজন্য বৈঠক  করেন।

 পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

 

রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক  জোরদারে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ গত ১ জুলাই ঢাকা মিশনে যোগ দেন।  গত ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট   পরিচয়পত্র পেশ করেন তিনি।

চলতি বছর এপ্রিলে ঢাকা ছেড়ে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তার স্থলাভিষিক্ত হয়েছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা-সচিবের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার