Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরাজয় মেনে নিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন জামায়াত প্রার্থী নূর

BN DESK
13 February 2026, 08:16 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় মেনে নিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল বিপর্যয়ের পর জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের এক আবেগঘন বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের ব্যক্তিগত পেজে।

ফেসবুক পেজে সমর্থকদের উদ্দেশ্যে তিনি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। নির্বাচনী ফলাফলের কাঁটাছেঁড়া বলছে, দুপচাঁচিয়া উপজেলায় নূর মোহাম্মদ আবু তাহের ৫৭ হাজার ৭৭২ ভোট পেয়ে এগিয়ে থাকলেও, আদমদীঘি উপজেলার ভোটের সমীকরণে তিনি পিছিয়ে পড়েন।

শেষ পর্যন্ত ১৬ হাজার ৯৯৫ ভোটের ব্যবধানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের কাছে পরাজয় বরণ করেন। কিন্তু এই পরাজয় তাকে বিচলিত করতে পারেনি। ভোটের ফলাফল প্রকাশের পরপরই নূর মোহাম্মদ আবু তাহের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ জয়-পরাজয় আল্লাহর পক্ষ থেকে আসে। আজ পরাজয় বরণ করলেও মনোবল হারাইনি।

তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ন্যায় ও ইনসাফের কথা বলার যে সংগ্রাম চালিয়েছেন, তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তিনি জয়ী প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পরাজয় মেনে নিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন জামায়াত প্রার্থী নূর

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার