Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরিত্যক্ত অবস্থায় নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

BN DESK
02 September 2026, 12:26 PM পড়তে ১ মিনিট
পরিত্যক্ত অবস্থায় নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া জোড়া ব্রিজ এলাকা থেকে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২ এপ্রিল) সকালে অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান রয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে অস্ত্র দুটি লুট করা হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। অস্ত্রগুলো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বলে নিশ্চিত করে তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পরিত্যক্ত অবস্থায় নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার