Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরিবারের সুরক্ষায় নতুন ফিচার আনলো ট্রু কলার

BN DESK
01 April 2026, 01:17 AM পড়তে ১ মিনিট

ডিজিটাল যুগে ফোন কলের মাধ্যমে প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে। কখনো পরিচিত মানুষের নাম ব্যবহার করে, আবার কখনও জরুরি পরিস্থিতির কথা বলে অনেকেই স্ক্যামের ফাঁদে ফেলতে চেষ্টা করে। এমন পরিস্থিতিতে অচেনা নম্বর শনাক্ত করতে এবং সন্দেহজনক কল থেকে সুরক্ষা দিতে ট্রু-কলারের মতো অ্যাপের ব্যবহার দিন দিন বাড়ছে। এবার ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়াতে নতুন একটি ফিচার চালু করেছে অ্যাপটি, যা পরিবারের সদস্যদের একসঙ্গে সুরক্ষার আওতায় আনতে সাহায্য করবে।

নতুন এই সুবিধাটির নাম ফ্যামিলি প্রোটেকশন। এর মাধ্যমে একটি পরিবারের সদস্যরা একই সুরক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত থাকতে পারবেন। সাধারণত পরিবারের যে সদস্য প্রযুক্তি ব্যবহারে বেশি দক্ষ, তিনি একটি গ্রুপ তৈরি করে সর্বোচ্চ পাঁচজনকে সেখানে যুক্ত করতে পারবেন। এরপর ওই গ্রুপের সদস্যরা এক ধরনের যৌথ নিরাপত্তা ব্যবস্থার সুবিধা পাবেন, যা সন্দেহজনক কল বা প্রতারণার চেষ্টা শনাক্ত করতে সাহায্য করবে।

এই ফিচারের গুরুত্বপূর্ণ দিক হলো, গ্রুপের সদস্যদের জন্য একটি শেয়ারড ব্লক লিস্ট থাকবে। অর্থাৎ কোনো নম্বর যদি প্রতারণামূলক হিসেবে চিহ্নিত হয়, তাহলে সেই তথ্য পুরো গ্রুপের জন্য প্রযোজ্য হবে। এমনকি কেউ ভুলবশত সন্দেহজনক কল ধরলেও অন্য সদস্যরা দূর থেকেই সেই কল কেটে দেওয়ার সুযোগ পাবেন।

তবে এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রুপের সদস্যরা একে অপরের ব্যক্তিগত তথ্য, কললিস্ট বা ব্যক্তিগত যোগাযোগ দেখতে পারবেন না। ফলে সুরক্ষার সুবিধা থাকলেও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

ট্রু-কলারের ফ্রি সংস্করণেও এই ফিচারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে পরিবারের বয়স্ক সদস্য বা প্রযুক্তি ব্যবহারে কম অভ্যস্ত ব্যক্তিরাও সহজেই সম্ভাব্য প্রতারণা থেকে সতর্ক থাকতে পারবেন। সন্দেহজনক কোনো নম্বর থেকে কল এলে আগেই সতর্কবার্তা পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের সচেতন হতে সাহায্য করবে।

তবে বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি যত উন্নতই হোক, ব্যক্তিগত সতর্কতার বিকল্প নেই। অচেনা নম্বর থেকে ফোন এলে ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য শেয়ার না করাই সবচেয়ে নিরাপদ উপায়। প্রযুক্তির সহায়তার পাশাপাশি সচেতন ব্যবহারই পারে ডিজিটাল প্রতারণা থেকে মানুষকে নিরাপদ রাখতে।


সূত্র: টেকক্রাঞ্চ

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

পরিবারের সুরক্ষায় নতুন ফিচার আনলো ট্রু কলার

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার