Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরীক্ষার হলে গাঁজা ও নকলের চিরকুটসহ ৩ পরীক্ষার্থী আটক

BN DESK
04 July 2024, 06:59 PM পড়তে ১ মিনিট
পরীক্ষার হলে গাঁজা ও নকলের চিরকুটসহ ৩ পরীক্ষার্থী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মোবাইল, নকলের চিরকুট ও গাঁজার পুরিয়া নিয়ে হলে প্রবেশ করলে ম্যাজিস্টেটের হাতে আটক হয় তিন পরীক্ষার্থী। গাঁজা পুরিয়া মাদক পাওয়ায় পরীক্ষার্থী শ্রাবন মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার এ কারাদণ্ড প্রদান করেন।

পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবন মোল্লার কাছ থেকে নকলের চিরকুটসহ পাওয়া যায়। এছাড়া আরো পাওয়া যায় এক পুরিয়া গাঁজা। এ সময় নকলে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।

কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, বৃহস্পতিবার এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। অসাবধানতাবশত শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে। যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের শ্রাবনকে মাদক আইনে ছয় মাসের কারাদন্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিষ্কার করা হয়।

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট, মোবাইল নিয়ে প্রবেশ করায় দুজনকে বহিষ্কার ও এলজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের সাজা দেয়া হয়েছে। এ উপজেলার আটটি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি। গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পরীক্ষার হলে গাঁজা ও নকলের চিরকুটসহ ৩ পরীক্ষার্থী আটক

B
BN DESK | 04 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার