Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পরীক্ষা শুরু আগে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

BN DESK
02 September 2026, 12:17 PM পড়তে ১ মিনিট
পরীক্ষা শুরু আগে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার বিকেলে ৩টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সৌদিআরব প্রবাসী আমিনুর রহমানের ছেলে। সে উপজেলা বংশাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, পরীক্ষার আগের দিন লেখাপড়া না করায় বকুনি দেয় তার মা। এই অভিমানে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। খবর পেয়ে পুলিশ কুমুদিনী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পরীক্ষা শুরু আগে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

B
BN DESK | 10 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার