Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত পাবনার সুজানগরের গাজনার বিল

BN DESK
05 September 2026, 02:37 AM পড়তে ১ মিনিট
পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত পাবনার সুজানগরের গাজনার বিল

তৌফিক হাসান, সুজানগর (পাবনা) : পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত হয়ে উঠছে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় পর্যটকদের পাশাপাশি আশপাশের জেলার হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটকরা গাজনার বিলে নৌ-ভ্রমণ করছেন।

জানা যায়, চলতি বর্ষা মৌসুমে গাজনার বিল বর্ষার নতুন পানিতে থৈ থৈ করে। বিলে পানি থাকবে পৌষ মাস পর্যন্ত। বর্ষার শুরু থেকে পৌষ মাস পর্যন্ত দীর্ঘ এ সময় প্রায় অর্ধ শত গ্রাম বেষ্টিত বিশাল গাজনার বিল অপরূপ সৌন্দর্য ধারণ করে। এ সময় স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ পর্যটক ছুটে আসেন বিল ভ্রমণে।

নৌ-ভ্রমণের জন্য বিলের খয়রান ব্রিজ পয়েন্টে, চরবোয়ালিয়া পয়েন্টে, বাদাই ব্রিজ পয়েন্টে এবং বোনকোলা ব্রিজ পয়েন্টে বাণিজ্যিকভাবে রাখা হয়েছে ইঞ্জিনচালিত বড় বড় নৌকা। তাছাড়া পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে বিলের শারীরভিটা পয়েন্টে থাকে বিশাল বাইচ’র নৌকা। স্থানীয় পর্যটকরা ওইসক নৌকায়ও বিল ভ্রমণ করে থাকেন।

বিলপাড়ের শারীরভিটা গ্রামের শরীফুল ইসলাম মাস্টার বলেন, প্রতিদিন কমবেশি পর্যটককে গাজনার বিলে নৌ-ভ্রমণ করতে দেখা যায়। তবে শুক্র এবং শনিবার পর্যটকে মুখরিত হয়ে উঠে বিলপাড়। পর্যটকরা সকাল ১০টা থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে বেড়ান। বিলে নৌ-ভ্রমণে আসা উপজেলার মানিকহাট গ্রামের আবুল কাশেম মোল্লা বলেন, বিলটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।

তবে এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় বিলে সারা বছর পানি ধরে রাখার ব্যবস্থা করার পাশাপাশি পরিকল্পিত পিকনিক স্পট এবং আবাসন সুবিধা গড়ে তোলা প্রয়োজন। সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান বলেন, পর্যটকরা যাতে নির্বিঘ্নে গাজনার বিল ভ্রমণ করতে পারেন সেদিকে পুলিশের সজাগ দৃষ্টি আছে। 
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, গাজনার বিলকে নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে।

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত পাবনার সুজানগরের গাজনার বিল

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার