Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পলাশ উপজেলা যুবদল নেতাকে গুলি

BN DESK
10 October 2025, 02:47 AM পড়তে ১ মিনিট
পলাশ উপজেলা যুবদল নেতাকে গুলি

নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাদল মিয়াকে (৫০) গুলি করেছে দুর্বৃত্তরা।  

আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাদল মিয়া ডাংগা ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে দলীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া। পথে মধ্যে দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এতে কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নরসিংদী পলাশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পলাশ উপজেলা যুবদল নেতাকে গুলি

B
BN DESK | 09 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার