Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা

BN DESK
02 September 2026, 09:23 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : রাজধানীর পল্লবীতে সাত বছরের এক মেয়ে শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবীর সেকশন-১১ এর বি ব্লকের ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লামিসা। তার বাবার নাম আবদুল হান্নান মোল্লা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটিকে গলা থেকে শরীর কেটে আলাদা করে ফেলা হয়েছে। কে বা কারা শিশুটিকে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। পল্লবী থানার ওসি হাসান বাসীর এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলেই রয়েছি। সিআইডির ক্রাইমসিন উপস্থিত রয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার