Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পল্লীকবি জসীম উদদীনের মেজ ছেলে ড. জামাল আর নেই

BN DESK
02 September 2026, 05:42 PM পড়তে ১ মিনিট
পল্লীকবি জসীম উদদীনের মেজ ছেলে ড. জামাল আর নেই

পল্লীকবি জসীম উদদীনের মেজো ছেলে ড. জামাল আনোয়ার ওরফে বাসু (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পারিবারিক সিদ্ধান্তমতে আজ রাতে তার মরদেহ ফরিদপুরের শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীম উদদীনের পৈতৃক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ফরিদপুরের অম্বিকাপুরে নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জামাল আনোয়ার। পরবর্তীতে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ব্যক্তিজীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মানি, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন।

জামাল আনোয়ার দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মানি প্রবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন। জামাল আনোয়ারের প্রথম ঘরের ছেলে আনদ্রে জার্মানি প্রবাসী, তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীম উদদীন ও নকশি আনোয়ার জসীম উদদীন।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পল্লীকবি জসীম উদদীনের মেজ ছেলে ড. জামাল আর নেই

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার