Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

BN DESK
09 May 2026, 09:14 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের আয়োজন করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ অনুষ্ঠানকে ঘিরে ব্রিগেড চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

স্থানীয় সময় বেলা ১১টার পর শপথগ্রহণ শুরু হয়। হুডখোলা গাড়িতে শুভেন্দুকে সঙ্গে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন মোদি।এছাড়াও ব্রিগেডে শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে সকালেই কলকাতায় পৌঁছান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মঞ্চে আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

সকাল থেকেই দলে দলে ব্রিগেডে জড়ো হতে থাকেন বিজেপির নেতাকর্মীরা।

সূত্র: আনন্দবাজার

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার