Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিজিবির  টহল জোরদার

BN DESK
06 May 2026, 04:07 AM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যসভার নির্বাচন পরবর্তী সহিংসতার প্রভাবে অনাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। গতকাল সোম ও আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা সরেজমিনে প্রত্যক্ষ করে এ তথ্য পাওয়া যায়। ১৬-বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) অন্তর্গত ২টি কোম্পানির ৬টি বিওপির বিজিবি সদস্যদের সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়াতে কাজ করতে দেখা গেছে।ৎ

টহলে অংশ নেয়া বিজিবি সদস্যরা জানায়, প্রতিবশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচন নিয়ে অস্থিরতার কারণে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন রোধে এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে ১৬-বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) উর্ধতন কর্মকর্তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিজিবির  টহল জোরদার

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার