Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পশ্চিমবঙ্গে ১০০ সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ

BN DESK
04 September 2026, 05:26 AM পড়তে ১ মিনিট
পশ্চিমবঙ্গে ১০০ সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্কঃ কলকাতার দর্শকপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা প্রতিষ্ঠান এন আইডিয়াস এবার সিনেমা হলের ব্যবসায় নেমেছে। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তার উদ্যোগে। প্রসেনজিতের এই উদ্যোগের কথা প্রথম প্রকাশ্যে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, ‘প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো সিনেমা ঘর বানাচ্ছে ও। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি।’

মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাগুলো বলছিলেন, তখন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎও। তবে মুখ্যমন্ত্রী বিষয়টি যে এভাবে প্রকাশ্যে আনবেন, সেটা তিনি আন্দাজ করতে পারেননি-যা তার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এটা যদি হয় তাহলে প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পশ্চিমবঙ্গে ১০০ সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার