Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পশ্চিম তীরে দাঙ্গা, ইসরায়েলি সেনাদের ওপর হামলা

BN DESK
08 October 2025, 07:39 AM পড়তে ১ মিনিট
পশ্চিম তীরে দাঙ্গা, ইসরায়েলি সেনাদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বিনইয়ামিন রিজিওনাল বিগ্রেড সামরিক ঘাঁটির বাইরে একাধিক উগ্রপন্থি ইহুদিকে সহিংস বিক্ষোভ করতে দেখা গেছে। এসময় তাদের মধ্যে কয়েক জনের হাতে একটি প্ল্যাকার্ড দেখা গেছে, যাতে লেখা ছিল, ‘বাহিনীর কমান্ডার একজন বিশ্বাসঘাতক।’ বাহিনীর কমান্ডার বলতে ওই অঞ্চলের রিজার্ভ ইউনিটের প্রধানকে বুঝানো হয়েছে। যার ওপর শুক্রবার বসতি স্থাপনকারীরা হামলা চালায়। 

হিব্রু সংবাদমাধ্যমের বরাত দিয়ে একটি সামরিক সূত্র জানিয়েছে, বসতি স্থাপনকারীদের কয়েকজন জোর করে ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করে এবং সেনাবাহিনীর সদস্যদের ওপর ইট পাটকেল ছুড়ে মারাসহ স্প্রে করে। এ ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী ক্ষতিকর দিক এড়াতে পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে ওই সামরিক ঘাঁটির বাইরে দাঙ্গার কথা নিশ্চিত করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পাশাপাশি তাদের যানবাহনও ভাংচুরের কথা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে। এর বেশি কিছু বলা হয়নি।

বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নিন্দা জানায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ। এছাড়া নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর ওপর যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করতে সব সময় প্রস্তুত রয়েছে ইসরায়েল সেনাবাহিনী ও পুলিশ। খবর : টাইমস অব ইসরায়েল 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পশ্চিম তীরে দাঙ্গা, ইসরায়েলি সেনাদের ওপর হামলা

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার