Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পহেলা বৈশাখে বগুড়ার শিবগঞ্জে বিতরণ হবে কৃষক কার্ড

BN DESK
04 September 2026, 04:47 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় তিন হাজারের বেশি কৃষক পাচ্ছেন কৃষক কার্ড। আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ কার্ড বিতরণ করা হবে। এজন্য কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

জানা যায়, প্রি পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি উপজেলার ১০টি ব্ল-কে কৃষকের তথ্য সংগ্রহ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারই আওতায় প্রাথমিকভাবে রাজশাহী বিভাগের বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী ব্লকের কৃষকদের কার্ড দেওয়ার জন্য গত ৮ মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ শুরু করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখে) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং ১ম পর্যায়ে ৩ হাজার ১৪৭ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে (প্রিপাইলটিং) কার্যক্রমের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার উথলী ব্লকের কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহার, কম খরচে সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, প্রশিক্ষণ এবং ডিজিটাল প্লাটফর্মে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য পাবেন। পাশাপাশি ফসলের রোগবালাই সম্পর্কেও পরামর্শ নেওয়া যাবে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পহেলা বৈশাখে বগুড়ার শিবগঞ্জে বিতরণ হবে কৃষক কার্ড

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার