Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পহেলা বৈশাখ ঘিরে বগুড়ায় চড়া ইলিশের বাজারে ক্রেতা কম

BN DESK
04 September 2026, 04:44 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বৈশাখী বরণ উৎসবে ইলিশের চড়া দামে ক্রেতাদের আনাগোনা একেবারেই কম। বিগত বছরগুলোতে বগুড়ায় ইলিশের রমরমা বেচাকেনা হলেও বেশি দামের কারণে এবার ইলিশের পাইকারি আড়ৎ ও খুচরা দোকানগুলো তুলনামূলক বিক্রি কম। পহেলা বৈশাখের আগে বগুড়ার পাইকারি মাছের আড়ৎ চাষি বাজার ও ফতেহ আলী বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেল।

আজ রোববার (১২ এপ্রিল) বগুড়ার ফতেহ আলী বাজারে সর্বনিম্ন প্রতি কেজি ইলিশ আকারভেদে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত দাম চান বিক্রেতারা। শহরের এই বাজারে এক কেজি আকারের ইলিশ প্রতি কেজি ১৮শ’ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ২৬শ’ টাকা এবং ছোট আকারের (৩টি) এক কেজি ৮শ’ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

বিক্রেতারা বলছেন, এবার চাহিদার তুলনায় সরবরাহ কম। কারণ হিসেবে তারা বলছেন, সাগরে মাছ ধরা বন্ধ এবং জ্বালানি সংকটের কারণে এবার ইলিশের বাজারে মন্দাভাব বিরাজ করছে। তারপরেও উৎসব প্রিয় বাঙালি সাধ্যমত দরদাম করে মাছ কিনছেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পহেলা বৈশাখ ঘিরে বগুড়ায় চড়া ইলিশের বাজারে ক্রেতা কম

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার