Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় একজন আটক

BN DESK
05 September 2026, 01:01 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় একজন আটক

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গতকাল রবিবার রাত ১০ টায় পাঁচবিবি উপজেলার বাগজানা রেলগেট অতিক্রম করার সময় গরুসহ জহুরুল ইসলাম(৪২) নামেরএক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সে বাগজানার পার্শ্ববর্তী ধরঞ্জী গ্রামের আবুল হোসেনের ছেলে।

বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন জানান, গতকাল রবিবার রাত ৮টার দিকে ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী  গ্রামে শাহাজান আলী নামের এক কৃষকের একটি গরু চুরি  করে জহুরুল। গরু নিয়ে বাগজানা রেলগেট অতিক্রম করার সময় লোকজনের সন্দেহ হলে গরুসহ তাকে আটক করে বাগজানা ইউনিয়ন পরিষদে রাখা হয়।

পরে দুই ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গরুর মালিক নিশ্চিত করে গরু প্রকৃত মালিকের হাতে তুলে দেন এবং চোরকে পুলিশে সোর্পদ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় একজন আটক

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার