Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে গোয়াল ঘরে মশা তাড়ানোর ঘুটার আগুনে বাড়ি ভস্মীভূত

BN DESK
05 September 2026, 12:47 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে গোয়াল ঘরে মশা তাড়ানোর ঘুটার আগুনে বাড়ি ভস্মীভূত

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরে মশা তাড়ানোর ঘুটার আগুন  থেকে সৃষ্ট ফুলকিতে কৃষকের বাড়ি পুড়ে গেছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলা ধরঞ্জী ইউনিয়নের পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত আয়েজ উদ্দিনের  ছেলে ফারুক হোসেনের বাড়িতে এদুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করার আগেই দুটি ছাগল ও ঘরের আসবাবপত্র পুড়ে  গেছে ।

প্রত্যক্ষদর্শী ও গৃহকর্তা জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় শোয়ার আগে ফারুকের স্ত্রী গোয়াল ঘরের মশা তাড়ানোর ধোঁয়ার জন্য গোবরের ঘুটায় আগুন দিয়ে রেখে আসে। এর কিছুক্ষণ পড়েই সেই ঘুটার আগুন গোয়াল ঘরে রাখা খড় ও পাটকাঠিতে লেগে জ্বলে উঠে।

এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশে পাশের লোকজন ও পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে গোয়াল ঘরে মশা তাড়ানোর ঘুটার আগুনে বাড়ি ভস্মীভূত

B
BN DESK | 09 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার