Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ১০৫ পিস ট্যাবলেটসহ দু’জন গ্রেফতার

BN DESK
05 September 2026, 01:08 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ১০৫ পিস ট্যাবলেটসহ দু’জন গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার দমদমা গ্রামের দীপেন্দ্র নাথ দাসের ছেলে শুভ মহন্ত (৩৫) ও আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে রাশেদ রানা (৩৫)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তিনমাথা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি তিনমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে শুভ ও রাশেদকে  গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ১০৫ পিস ট্যাবলেটসহ দু’জন গ্রেফতার

B
BN DESK | 08 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার