Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

BN DESK
05 September 2026, 12:44 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে ধাক্কায় মোঃ  সেলিম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পাঁচবিবি রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট গ্রামের জয়নাল আবেদীনের  ছেলে।

পাঁচবিবি থানার এসআই সুশান্ত কুমার রায় জানান, রাজশাহীর একটি বিয়ের অনুষ্ঠান থেকে সেলিমসহ বরযাত্রীরা রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সৈয়দপুর ফিরছিল।

ট্রেনটি পাঁচবিবি স্টেশনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং করার জন্য রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দাঁড়ালে সেলিম ট্রেন থেকে  নেমে পূর্ব পাশে আখের রস খেতে যায়।

এসময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হর্ণের শব্দ শুনে নিজ ট্রেন ছেড়েছে মনে করে লাইন পার হয়ে আসার সময় দ্রুতগতিতে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিনের সাথে ধাক্কা  খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার