Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে তিনটি ওয়ান শুটার গানসহ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ইলিয়াস গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:51 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে তিনটি ওয়ান শুটার গানসহ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ইলিয়াস গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ের রামভদ্রপুর গ্রাম থেকে আজ সোমবার (১ এপ্রিল) ৩ টি ওয়ান শুটার গানসহ ইলিয়াস (৪০) নামের এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট সিপিসি-৩ র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃত ইলিয়াস পাঁচবিবির বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের  ছেলে। আজ সোমবার (১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ইলিয়াস ১জন চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখতো।

 যেন কেউ তার সন্ত্রাসী কার্যক্রম ও পাচবিবি এলাকার বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। গ্রেফতারকৃত ইলিয়াসকে পাঁচবিবি থানায় সোপর্দ  ও অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে তিনটি ওয়ান শুটার গানসহ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ইলিয়াস গ্রেফতার

B
BN DESK | 01 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার