Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে নেশাজাতীয় ফেয়ারডিলসহ গ্রেফতার ১

BN DESK
05 September 2026, 01:07 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে নেশাজাতীয় ফেয়ারডিলসহ গ্রেফতার ১

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া লোকমা গ্রাম থেকে গতকাল রোববার দিবাগত রাত ১১ টায় ৩০ বোতল নেশাজাতীয় মাদক ফেয়ারডিল উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

জয়পুরহাট ডিবি সূত্রে জানা যায়, ডিবি পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া লোকমা গ্রাম থেকে ৩০ বোতল আমদানী নিষিদ্ধ নেশাজাতীয় মাদক ফেয়ারডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম কড়িয়া লোকমা গ্রামের মো: নিজাম উদ্দিনের ছেলে বকুল হোসেন(৩৬)। তার নামে  মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৬ টি মামালা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে নেশাজাতীয় ফেয়ারডিলসহ গ্রেফতার ১

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার