Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে রঙিন ফুলকপি চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 01:05 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে রঙিন ফুলকপি চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার আয়মা গুপিনাথপুর এলাকায় বেগুনি, হলুদ ও টিয়া রঙের ফুল ও পাতা কপি চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গুপিনাথপুরে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এলাকার কৃষকদের রঙিন জাতের কপি চাষ অল্প খরচে অধিক লাভবান করতে পরামর্শমূলক মাঠ দিবস করেন।

পিকেএসএফের অর্থায়নে পরিচালিত মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক চাষী অংশগ্রহণ করেন। জাকস ফাউন্ডেশনের (প্রোগ্রাম) সহকারি পরিচালক ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাহিন, মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী ও কৃষক রফিকুল ইসলাম প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে রঙিন ফুলকপি চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার