Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে সরিষার বাম্পার ফলন সত্ত্বেও বাজারে দাম কম পাওয়ায় হতাশা কৃষক

BN DESK
05 September 2026, 12:54 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে সরিষার বাম্পার ফলন সত্ত্বেও বাজারে দাম কম পাওয়ায় হতাশা কৃষক

বাগজানা, (জয়পুহাট) প্রতিনিধি : গতবছরের তুলনায় জয়পুরহাটের পাঁচবিবির চাষীরা এবছর মাঠে ভোজ্য তেলের প্রয়োজনে সরিষার দ্বিগুণ আবাদ করেছেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কৃষকরা বলছেন, এবছর বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হলেও বাজারে গতবছরের তুলনায় সরিষার দাম কম।

উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামের কৃষক এমদাদুল মন্ডল বলেন, গতবছর মাঠ থেকে কাঁচা সরিষা এনে মাড়াই করে বাজারে বিক্রয় হয়েছে প্রায় ২৮শ’ থেকে ৩২শ’ টাকা। কিন্ত ওই সরিষাই এবছর বিক্রয় হচ্ছে ১৫ থেকে ১৮শ’ টাকা মণ।

কৃষকরা বলছেন, এক বিঘা জমিতে সরিষা চাষাবাদ খরচ ৭ থেকে ৮ হাজার টাকা হলেও সরিষা পাওয়া যায় ৬ থেকে ৭ মণ। খরচ পর্যায়ক্রমে হয়। ফলে এতে সংসারে বেগ পেতে হয় কম, কিন্ত বাজারে বিক্রি করে একসাথে টাকা পাওয়া যায়, যা দিয়ে সংসারের অন্যকিছু করা হয়।

বাগজানার আড়ৎদার মুসা বলেন, বাজারে প্রচুর সরিষা আসছে কোয়ালিটি অনুযায়ী ক্রয় করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আল-মুক্তাদির বলেন, এবছর উপজেলায় ৮ হাজার ৩শ’ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সরিষাসহ কৃষকের সকল ফসল উৎপাদনে পরামর্শ ও প্রণোদনা প্রদান করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে সরিষার বাম্পার ফলন সত্ত্বেও বাজারে দাম কম পাওয়ায় হতাশা কৃষক

B
BN DESK | 15 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার