Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবির বাগজানায় সিঁধ কেটে গরু চুরি

BN DESK
05 September 2026, 01:01 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবির বাগজানায় সিঁধ কেটে গরু চুরি

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁধ কেটে দেশীয় জাতের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা গ্রামের শুকুর আলীর বাড়িতে। গতকাল বুধবার রাতে শুকুর আলীর গোয়াল ঘরের দেওয়াল ভেঙ্গে গরুগুলি চুরি হয়। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানায় গৃহকর্তা।

স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, “শুকুর আলী স্থানীয় আছিয়া দাখিল মাদ্রাসায় নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করেন। শুকুর আলী বলেন, প্রতিদিনের মত সে দুটি গর্ভবতী গাভী ও একটি বকনা গরু সন্ধ্যায় গোয়ালে রেখে বাড়ির পাশে মাদ্রাসায় নৈশ্য প্রহরীর কাজ করতে যান। ঐদিন রাত ২ টার পর কোন এক সময় চোরেরা তার গোয়াল ঘরের সিঁধ কেটে গরু তিনটি চুরি করে নিয়ে যায়।

গরুগুলি মাদ্রাসার অদূরে রাখা ভটভটিতে তুলে নিয়ে গেলেও সে বুঝতে পারেনি। রাতে স্থানীয় এলাকায় ওয়াজ মাহফিল শেষে ডেকোটরের মালামাল নেয়া হচ্ছে মনে করে তিনি গুরুত্ব দেন নাই। সকালে বাড়িতে গিয়ে দেখতে পান তার গোয়াল ঘরের সিঁধ কেটে গরু তিনটি চোরেরা নিয়ে গেছে। খবর পেয়ে  পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবির বাগজানায় সিঁধ কেটে গরু চুরি

B
BN DESK | 29 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার