Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবি সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ আটক ৩

BN DESK
05 September 2026, 01:05 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবি সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ আটক ৩

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট ২০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার উচনা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ওই তিন পাচারকারীকে আটক করা হয়। তারা হলো উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর  রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)।

তিনি বলেন, একদল সোনা চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে, এমন গোপন সংবাদেরভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা ঘটনাস্থল থেকে ১০টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করে।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবি সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ আটক ৩

B
BN DESK | 15 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার