Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচ অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শককে পদায়ন

BN DESK
10 October 2025, 12:31 PM পড়তে ১ মিনিট
পাঁচ অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শককে পদায়ন

কারা অধিদফতরের অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক পদের পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কারা অধিদফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।


ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলামকে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে প্রেষণে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পদায়ন করা হয়েছে। 

এছাড়া বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনকে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে প্রেষণে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, গাজীপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুনকে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে গাজীপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পদায়ন করা হয়েছে।

পাশাপাশি সিলেট কেন্দ্রীয় কারাগার-১ বাদাঘাটের সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীনকে অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ বাদাঘাটে এবং যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়াকে কারা অধিদফতরের অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পাঁচ অতিরিক্ত উপ-কারা মহাপরিদর্শককে পদায়ন

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার