Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচ বছর পর আসছেন ‘মাসুদ রানা’ সঙ্গে রয়েছে ‘দুই’ নায়িকা

BN DESK
07 April 2026, 06:54 AM পড়তে ১ মিনিট

করতোয়া বিনোদন: দীর্ঘ পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে আগামী কোরবানির দেশের মাল্টিপ্লেক্সসহ প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

প্রযোজক আব্দুল আজিজ জানান, চলতি সপ্তাহেই ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র অবলম্বনে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তাঁর সঙ্গে আছেন পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি। দীর্ঘদিন আটকে থাকার পর শুটিংয়ের বাকি অংশ শেষের পথে। নির্মাতারা আশা করছেন, অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই সিনেমাটি ঈদে দর্শকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। 

২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ মুক্তি পেলেও আটকে ছিল সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’।

প্রসঙ্গত, মাসুদ রানা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট একটি কাহিনি-চরিত্র। ১৯৬৬ খ্রিস্টাব্দে ধ্বংস পাহাড় প্রচ্ছদ নামের প্রথম গ্রন্থটি থেকে শুরু করে সেবা প্রকাশনী থেকে মাসুদ রানা সিরিজে এই চরিত্রকে নিয়ে চার শতাধিক গুপ্তচরবৃত্তীয় কাহিনির বই প্রকাশিত হয়। মাসুদ রানার প্রথম বইটি কাজী আনোয়ার হোসেনের ১০ মাসের দীর্ঘ পরিশ্রমের ফসল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পাঁচ বছর পর আসছেন ‘মাসুদ রানা’ সঙ্গে রয়েছে ‘দুই’ নায়িকা

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার