Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচ মামলায় বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা কারাগারে 

BN DESK
05 September 2026, 04:12 AM পড়তে ১ মিনিট
পাঁচ মামলায় বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা কারাগারে 

নিউজ ডেস্ক:  বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা-তুস জোহরার নির্দেশে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ থেকে লক্ষীপদ দাশকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে তাকে বান্দরবানে আনা হয়। বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

বান্দরবান জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, দোকান-বাড়িঘর হামলা ও চারটি নাশকতাসহ পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পাঁচ মামলায় বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা কারাগারে 

B
BN DESK | 26 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার