Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচ মাস পর আবারো অভিনয়ে ব্যস্ত আইশা প্রচারে আসছে আইশা খানের পাঁচ নাটক

BN DESK
03 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট

 অভি মঈনুদ্দীন ঃ আইশা খান এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। একজন নন্দিত উপস্থাপিকাও তিনি। বিগত প্রায় পাঁচ মাস যাবত তিনি নতুন তেমন কোনো নাটকে অভিনয় করতে পারেননি। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র (মাছরাঙ্গা টিভিতে প্রচারিত) উপস্থাপনার কাজেই তাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়েছে।

এরইমধ্যে ম্যাজিক বাউলিয়ানা;ও গ্র্যাণ্ড ফিনালে শেষ হলো। আবারো অভিনয়ে ফিরেছেন আইশা খান। আর এটাই তার ভক্ত দর্শকের জন্য সুখবর। কারণ যারা তার অভিনয়ের ভক্ত তারা তার নতুন নাটকের জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরইমধ্যে আইশা খান জানালেন, ম্যাজিক বাউলিয়ানা’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও এর আগে করা দুটি নাটক এরইমধ্যে প্রচারিত হয়েছে। প্রচারের অপেক্ষায় আছে নতুন তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে সাইদুর ইমনের ‘সে কী আসবেনা’, রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনী বলছি’ ও মোহন আহমেদ-এর ‘হৃদয়ে তুমি’। ‘আমি একজন খুনী বলছি’তে তার বিপরীতে আছেন জোভান। বাকী দুটি নাটকে আছেন ইয়াশ রোহান। নাটকগুলো যেহেতু ভালোবাসা দিবসে প্রচার হয়নি।

আইশা খান আশা করছেন যে আগামী ঈদে নাটকগুলো প্রচারে আসবে। যেমন তিনি জানালেন আগামী ঈদে প্রচারে আসবে সম্প্রতি শেষ করা মিফতাহ আনানের ‘বাবুই পাখির বাসা’ ও সাগর জাহানের ‘সদা সত্য বলিব ’।

আইশা খান বলেন,‘ বিগত প্রায় পাঁচ মাস আমি ম্যাজিক বাউলিয়ানা নিয়ে এতোটাই ব্যস্ত ছিলাম যে নতুন নাটকে কাজ করার সুযোগ হয়নি। তবে তার আগে কাজ করা দুটো নাটক এরইমধ্যে প্রচারিত হয়েছে। তিনটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। হয়তো ঈদে নাটকগুলো প্রচারে আসবে। আবার আগামী ঈদের জন্যই এরইমধ্যে আরো দুটি নাটকে কাজ করেছি। এই দুটি নাটকেরই গল্প সুন্দর। আর সাগর জাহান ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি এতো ধরে ধরে কাজ করেন যে অভিনয়টা ভীষণ উপভোগ করি আমি। প্রচারের অপেক্ষায় থাকা প্রতিটি নাটক নিয়েই আসলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, আইশা খান ২০২০ সাল থেকে একটু একটু করে নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলেছেন। এখন তিনি পুরোদস্তুও একজন দর্শকপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পাঁচ মাস পর আবারো অভিনয়ে ব্যস্ত আইশা প্রচারে আসছে আইশা খানের পাঁচ নাটক

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার