Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি

BN DESK
02 September 2026, 11:13 AM পড়তে ১ মিনিট
পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে কোনও জয় ছিল না চেলসির। অবশেষে অবনমন শঙ্কায় থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। এই জয়ে আবার পয়েন্ট টেবিলে চার নম্বরেও উঠেছে চেলসি।

পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে ২৪ মিনিটে এগিয়ে যায় চেলসি। ক্লোজ রেঞ্জ থেকে সাইডফুটেড শট নেন টসিন। কিন্তু চেলসি গোলকিপারের ভুলে উলভস প্রথমার্ধের স্টপেজ টাইমে সমতা ফিরিয়ে ম্যাচে ভারসাম্য আনে। গোল করেন ম্যাট ডোহের্টি। স্কোর লাইনে সমতা এলে স্বাগতিক দর্শকদের মনেও শঙ্কা জাগে। কারণ সম্প্রতি অগ্রগামিতা পেয়েও সেসব ধরে রাখতে পারছিল না চেলসি। তবে এবার আর আগের পুনরাবৃত্তি করেনি তারা। ঘণ্টাখানেকের মাথায় ব্যবধান বাড়িয়ে দেন মার্ক কুকুরেলা। ক্রস করেছিলেন ম্যাডুয়েকে। ৫ মিনিট পর স্কোর শিটে নাম তুলে ম্যাচটা নিজেদের করে নিতে ভূমিকা রাখেন ম্যাডুয়েকে।

চেলসির এখন ২২ ম্যাচে সংগ্রহ ৪০ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। তবে দুইয়ে থাকা আর্সেনাল ও তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ব্যবধান ৪ পয়েন্টের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার