Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানকে হারাল ভারত, সেমিফাইনালে বাংলাদেশ

BN DESK
02 September 2026, 04:31 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে ছিল বাংলাদেশ। এবার ভারতের জয়ে সেই পথ পুরোপুরি নিশ্চিত হলো। পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দিয়েছে ভারত।

মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানকে সহজেই হারায় ভারত। এই জয়ে গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।

এর আগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে অভিষেকেই জোড়া গোল করে নজর কাড়েন তরুণ ফুটবলার রোনান সুলিভান। সেই জয়েই শেষ চারে ওঠার ভিত্তি তৈরি হয়েছিল।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত একটি করে ম্যাচ জিতে সমান অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে শনিবার বিকেলে মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের রানার্স-আপের বিপক্ষে। আর পরাজিত দলকে মোকাবিলা করতে হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

পাকিস্তানকে হারাল ভারত, সেমিফাইনালে বাংলাদেশ

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার