Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানি শিল্পী নিষিদ্ধে টুইঙ্কেলের রসিকতা

BN DESK
04 September 2026, 12:26 AM পড়তে ১ মিনিট
পাকিস্তানি শিল্পী নিষিদ্ধে টুইঙ্কেলের রসিকতা

বিনোদন ডেস্ক : পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের। মাওরা হোসেন, ফাওয়াদ খান ও মাহিরা খানদের মতো পাক অভিনেতাদের ছবি বাদ দেওয়া হয়েছে বলিউডের ছবির পোস্টার থেকে। এ বিষয়ে নজরে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে একটি পোস্ট দিয়েছেন টুইঙ্কেল খান্না।

টুইঙ্কেল তার পোস্টে লিখেছেন, ‘কিছু দিন আগেই ফের মুক্তি পেয়েছিল ‘সনম তেরি কসম’ সিনেমাটি। তারপর থেকে ছবির গানগুলো বারবার করে শুনছি। দেখলাম গানের অ্যালবামের প্রচ্ছদ থেকে শিল্পী মাওরা হোসেনের ছবি বাদ দেওয়া হয়েছে। পরে জানতে পারলাম, ফাওয়াদ খান ও মাহিরা খানের ছবিও তাদের বলিউড সিনেমার পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে।’

এর পরেই ব্যঙ্গ করে টুইঙ্কেল লিখেছেন ‘সুনাগরিক হিসেবে একটা দায়িত্ব পূর্ণ করতে চাই। ঢিনচ্যাক তালের গান গেয়ে বেড়ানো পূজার কণ্ঠে আবিদা পারভীন ও ফরিদা খানমের গানগুলোও এবার মুছে ফেলা হোক। এতে পাকিস্তানি শ্রোতাদের ভালো শিক্ষা দেওয়া যাবে!’

সূত্র: আনন্দবাজার অনলাইন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পাকিস্তানি শিল্পী নিষিদ্ধে টুইঙ্কেলের রসিকতা

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার