Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানি সিরিয়াল চালানো চ্যানেলে কাজ করবেন না আলভী : যাহের আলভী

BN DESK
03 September 2026, 10:09 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানি সিরিয়াল চালানো চ্যানেলে কাজ করবেন না আলভী : যাহের আলভী

বিনোদন ডেস্ক : তুর্কি সিরিয়ালের পর এবার পাকিস্তানি সিরিয়ালও আমদানি করতে যাচ্ছে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল। আর এটি কোনোভাবেই মানতে নারাজ অভিনেতা যাহের আলভী। বলা যায়, ওই সব টিভি চ্যানেলকে বয়কট করবেন এই অভিনেতা।

পাকিস্তানি সিরিয়াল আমদানি করা চ্যানেলে কাজ করবেন না জানিয়ে বুধবার ফেসবুক হ্যান্ডেলে যাহের আলভী লিখেছেন, ‘শুনলাম, পাকিস্তানি সিরিয়াল আমদানি হচ্ছে আমার দেশে। শিগরিরই শুররু হবে সম্প্রচার। খুব চড়া ও অগ্রিম দামে কিনে নিয়ে আসা হয়েছে , অলরেডি ডাবিংও শুরু হয়ে গেছে। আমি যাহের আলভী লাউড এবং ক্লিয়ারলি বলছি, যেসব বাংলাদেশি চ‍্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করব, সেসব চ‍্যানেলে আমার নাটক যাবে না। আমি সেসব চ‍্যানেলের কোনো নাটকে সজ্ঞানে অভিনয় করব না। এর কারণ কী?

কারণ হিসেবে উল্লেখ করেছেন, ‘বর্তমানে ইন্ডাস্ট্রি এক চরম অনিশ্চয়তায় আছে। সরকার পতনের পর কোনো বড় প্রতিষ্ঠান অথবা ব‍্যক্তিই সুনির্দিষ্ট অর্থলগ্নি করছে না নাটকে। দুয়েকজন ব‍্যতীত। ফলে আমার ইন্ডাস্ট্রির খেটে খাওয়া মানুষগুলো খুব দুর্বিসহ দিন পার করছে। ৯০ ভাগ ডিরেক্টর, আর্টিস্ট, ক‍্যামেরাম‍্যন, মেকাপম‍্যান ঘরে বসে দিন পার করছে আর সুদিনের আশায় আছে।’

বেঁচে থাকতে পাকিস্তানি সিরিয়াল আমদানি মেনে নেবেন না জানিয়ে আলভী বলেন, যেখানে আমার দেশের, আমার ইন্ডাস্ট্রির মানুষ বসে থাকবে আর কষ্টে থাকবে, সেখানে চ‍্যানেলে পাকিস্তানি সিরিয়াল চলবে, এটা আমি বেঁচে থাকতে মেনে নেব না। অনেকেরই ধারণা নেই, আমাদের নাটক ইন্ডাস্ট্রি কোন রসাতলে যাচ্ছে! কতটা দুর্ভিক্ষের পথে হাঁটছি আমরা। সবাই এখন ইয়া নাফসি মনোভাব নিয়ে আছে। আগে আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি, আমার টেকনিশিয়ান, আমার শিল্পীরা বাঁচব। তারপর বাকি সব। কোনো বিদেশি নাটক আমদানির পক্ষে নেই আমি।’

আলভী বলছেন, ‘আমার মতো মেরুদণ্ডী কোনো হিরো যদি ইন্ডাস্ট্রিতে থেকে থাকে, আমার সেই ভাইদের কাছ থেকেও আমি এই উদ‍্যােগ আশা করব। অথবা এটা আমার একারই যুদ্ধ। লাউড অ্যান্ড ক্লিয়ার।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

পাকিস্তানি সিরিয়াল চালানো চ্যানেলে কাজ করবেন না আলভী : যাহের আলভী

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার