Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

BN DESK
03 September 2026, 05:20 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান জাতীয় পতাকা উত্তোলন করেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, হাইকমিশনার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে বৈষম্যমুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। 

এরপর জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় মিশনের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা আলোচনায় অংশ নেন এবং জুলাই পুনর্জাগরণে ছাত্র-জনতার সাহসী ভূমিকার স্মৃতিচারণ করেন।

আলোচনা শেষে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার