Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেল বাংলাদেশ

BN DESK
03 September 2026, 07:21 PM পড়তে ১ মিনিট
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ  সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা সিরিজের শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে লাল সবুজরা।

আজ বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দু’দল।

আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বাংলাদেশ। অপরদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক), ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

সবশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খুইয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে বাংলাদেশ— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেল বাংলাদেশ

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার