Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক মুসলিম বিশ্বের জন্য গর্বের: শাহবাজ শরীফ

BN DESK
11 April 2026, 08:30 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের মধ্যস্ততায় শনিবার (১১ এপ্রিল) হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠককে মুসলিম বিশ্বের জন্য গর্বের মুহূর্ত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার (১০ এপ্রিল) তিনি বলেন, ‘এটা শুধু পাকিস্তানের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের মুহূর্ত।’

এই বৈঠককে ‘ঐতিহাসিক ঘটনা’ উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে জড়িয়ে পড়া দেশগুলো আলোচনার টেবিলে তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে একমত হয়েছে।

শনিবারের এই আলোচনা দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শাহবাজ শরীফ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য শনিবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা একটি বাঁচা-মরার লড়াই।

যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্ততাকারীর ভূমিকায় থাকায় ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে পাকিস্তান ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নাম। যে কোনো মূল্যে এই আলোচনা সফল করার চেষ্টা করছে পাকিস্তান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক মুসলিম বিশ্বের জন্য গর্বের: শাহবাজ শরীফ

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার