Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ সাতজন নিহত 

BN DESK
12 May 2026, 07:48 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।  মঙ্গলবার (১২ মে) প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় সেরাই নওরং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানায় পুলিশ। 

জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরকভর্তি একটি লোডার রিকশা সেখানে রাখা ছিল, নাকি কোনো আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে— তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা বিস্ফোরণের ধরন নির্ধারণে কাজ করছেন।

নিহত দুই পুলিশ সদস্যের নাম আদিল জান ও রহাতুল্লাহ। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে বান্নুর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরী ও এক নারীও রয়েছেন বলে জানান তিনি। পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যস্ত ওই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কটি বান্নু ও ডেরা ইসমাইল খান শহরের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ও তিনচাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর নওরং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশের নেতৃত্বে বড় একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। এর আগে রেসকিউ ১১২২-এর  মুখপাত্র শাহদাব খান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি সাধারণ মানুষকে উদ্ধারকাজে সহযোগিতা করতে এবং বিস্ফোরণস্থল এড়িয়ে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগে শনিবার রাতে বান্নুর ফতেহ খেল পুলিশ পোস্টে এক আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। খবর : দ্য ডন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ সাতজন নিহত 

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার