Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানে হলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

BN DESK
10 October 2025, 09:41 AM পড়তে ১ মিনিট
পাকিস্তানে হলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে চিলাসের কাছে গিলগিত-বালতিস্তান প্রদেশ সরকারের একটি হেলিকপ্টার পাঁচজন আরোহীসহ সোমবার বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র। 

তিনি জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে দুই পাইলট ও তিনজন প্রযুক্তিগত কর্মী ছিলেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে ও ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ডায়মার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ এএফপিকে জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় ‘নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের’ সময় বিধ্বস্ত হয়।

এর আগে গত ১৫ আগস্ট মোমন্দ জেলায় ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ পাঁচ জন কর্মী নিহত হন। সরকারি একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞরা পাকিস্তানি তদন্তকারীদের সঙ্গে মিলে দুর্ঘটনার প্রযুক্তিগত কারণ শনাক্ত করার চেষ্টা করবেন। তারা ব্ল্যাকবক্সসহ ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টারের বিভিন্ন অংশ-দুই ইঞ্জিন ও গিয়ারবক্স পরীক্ষা করবেন। সূত্র আরো জানিয়েছে, কয়েকশ কেজি ওজনের ধ্বংসাবশেষ এখনো দুর্ঘটনাস্থলেই পড়ে আছে।

ভারী এসব অংশ সরাতে কেপি সরকার ফেডারেল কর্তৃপক্ষের কাছে বিশেষ পরিবহন হেলিকপ্টারের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। কর্মকর্তারা জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটির সর্বশেষ বড় ধরনের মেরামত হয়েছিল ২০১৯ সালে। খবর : এএফপি

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

পাকিস্তানে হলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার