Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তান দলে ফিরলেন বাবর আজম, বাদ পড়লেন আফ্রিদি

BN DESK
17 May 2026, 12:55 AM পড়তে ১ মিনিট

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বাবর আজম। এদিকে দল থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি।

প্রথম টেস্ট শুরুর ঠিক আগের দিন বাম হাঁটুতে চোট পান বাবর। এরপর প্রথম টেস্ট থেকে বাদ পড়তে হয় তাকে। তার জায়গায় ইমাম উল হক সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি খুব একটা। যার ফলে বাবর ফিরে আসেন দ্বিতীয় টেস্টে।

এদিকে নোমান আলি মিরপুর টেস্টে আলো ছড়াতে পারেননি। তাকে দ্বিতীয় টেস্টে বসিয়ে দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলে ফিরেছেন সাজিদ খান।

শাহিন আফ্রিদিরও কপাল পুড়েছে। ২ ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিলেও তাকে দ্বিতীয় টেস্টে দলে রাখেনি পাকিস্তান। তার বদলে খুররম শেহজাদ ঢুকেছেন দলে।

পাকিস্তান একাদশ— আজান ওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

পাকিস্তান দলে ফিরলেন বাবর আজম, বাদ পড়লেন আফ্রিদি

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার