Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

BN DESK
02 September 2026, 07:35 PM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত রমিজ উদ্দিন উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে এক ব্যক্তি একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে গেলে সেখানে নদীর তীর বাঁধাইয়ের জন্য ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চুরির সন্দেহে এলাকাবাসী তাকে আটক করে মারধর করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিকের পরিচয় জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার