Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা

BN DESK
10 October 2025, 12:54 AM পড়তে ১ মিনিট
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা

মফস্বল ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া টাকা গণনা শেষ হয়েছে। এবার ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

গণনা শেষে শনিবার রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত এসব তথ্য নিশ্চিত করেন।এর আগে সকালে মসজিদের দানবাক্স খোলা হয়। এতে পাওয়া যায় ৩২ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়।

এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ ৪৪০ জন।

এসময় উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী প্রমুখ।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার