Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাগলা মসজিদে সাড়ে ৪ ঘণ্টায় মিললো ৮ কোটি ৫০ লাখ টাকা, এখনো চলছে গণনা

BN DESK
10 October 2025, 10:27 PM পড়তে ১ মিনিট
পাগলা মসজিদে সাড়ে ৪ ঘণ্টায় মিললো ৮ কোটি ৫০ লাখ টাকা, এখনো চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্স থেকে পাওয়া ৩২ বস্তা টাকার মধ্যে সাড়ে ৪ ঘণ্টার গণনা শেষে ৮ কোটি ৫০ লাখ টাকা পাওয়া গেছে। চার মাস ১৭ দিন পর ১৩টি দানবাক্স খুলে মিলেছে এই টাকা। এ ছাড়া, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৭টায় দানবাক্স খুলে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে নিয়ে সাড়ে ৮টায় শুরু হয়েছে গণনা। দুপুর সাড়ে ১টা পর্যন্ত গণনা করা হয়েছে ৮ কোটি ৫০ লাখ টাকা।

রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত গণনায় ৮ কোটি ৫০ লাখ টাকা পাওয়া গেছে। মসজিদের অ্যাকাউন্টে জমা করার জন্য এ টাকাগুলো রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে। এখনও চলছে গণনার কাজ। এতে প্রায় ৫০০ জনের একটি দল অংশ নিয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পাগলা মসজিদে সাড়ে ৪ ঘণ্টায় মিললো ৮ কোটি ৫০ লাখ টাকা, এখনো চলছে গণনা

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার