Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

BN DESK
07 September 2026, 01:30 PM পড়তে ১ মিনিট
বৈরি আবহওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার (২৬ মে) সকালে কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।
 
ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।
 
ফলে দুই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যাত্রীরা বলছেন, এমনিতেই সড়কে গাড়ির চাপ বেশি থাকায় কোথাও কোথাও গাড়ি থেমে থেমে চলছে। এরপর এখন বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। যা ভোগান্তির সৃষ্টি করেছে।
 
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু করা হবে। ঘাটের এজিএম সালাম মিয়া বলেন, ঘাট এলাকায় একদিকে ঝড়ো বাতাস, অন্যদিকে ভারী বৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার